Wednesday, November 28, 2018

গাছের ব্যথা সারাচ্ছেন গাছের বন্ধু ওয়াহিদ সরদার

যশোর ঝিনাইদহ মহাসড়কের পাশে গাছ থেকে একে একে সাইনবোর্ড পেরেক সরাচ্ছেন এক লোক। মাথায় কৃষকদের যে মাথাল তাতে বাংলাদেশের পতকার আদলে লাল-সবুজ রঙে রাঙানো। পায়ে পুরোনো এক জোড়া কেডস। নাম ওয়াহিদ সরদার। ২০১৮ সালের জুলাই মাস থেকে গাছের পেরেক অপসারণ শুরু করেন যশোরের ওয়াহিদ সরদার। যশোর, ঝিনাইদহ, খুলনা তিনটি জেলার বিভিন্ন রাস্তার ধারে থাকা গাছ থেকে ব্যানার, পেরেক অপসারণ করে যাচ্ছেন তিনি।
এখন পর্যন্ত প্রায় পাঁচ শ' কিলোমিটার এলাকার বিভিন্ন রাস্তার গাছ থেকে ১২৭ কেজি পেরেক তুলেছেন ওয়াহিদ সরদার। কেন তিনি এই কাজ করছেন? বিবিসিকে তিনি বলেন, "গাছকে আমি অনেক ভালোবাসি, গাছ নিরাপত্তাহীনতায় ভুগছে, গাছ মারা যাচ্ছে তার কাঁটার আঘাতে। বিজ্ঞান বলছে গাছের জীবন আছে, যেহেতু জীবন আছে তার মানে তার যন্ত্রণা, ব্যাথা আছে। এ কারণে আমি এ কাজটি করছি।" ২০০৬ সাল থেকে এখন পর্যন্ত নিজ খরচে এবং বিভিন্ন সংস্থার সহায়তায় প্রায় ৩০ হাজার গাছ লাগিয়েছেন তিনি। পেশায় রাজমিস্ত্রি, আর্থিক অনটনের কারণে প্রাথমিক বিদ্যালয়ের গন্ডি পেরোতে পারেননি ওয়াহিদ সরদার। অথচ গাছের জীবন, তাদের বেড়ে ওঠা ও জীবন বৈচিত্র্য নিয়ে তার রয়েছে স্পষ্ট ধারণা। গাছের গায়ে পেরেক মারা এবং পোষ্টার বিলবোর্ড লাগানোর কারণে তার ক্ষুব্ধ সমাজের শিক্ষিত এবং উচ্চ শ্রেণীর উপর। ওয়াহিদ সরদারের মতে, "যারা এসব করছে তারা সব শিক্ষিত, পয়সাওয়ালা, যার জন্য পেরেক তুলতে গিয়ে নিরাপত্তার একটা হুমকি ছিলো কারণ তাদের বিভিন্ন প্রচার প্রচারণা আমি সরিয়ে ফেলছি । ভেতরে ভয় কিন্তু মুখে সাহস ছিলো, এটা নিয়ে ওদেরকে বুঝাতে বুঝাতে আমি পেরক তুলে যাচ্ছি।'' পেরেক তুলতে গিয়ে মানুষের তিরস্কার আর কটু কথার মুখোমুখি হতে হয় ওয়াহিদ সরকারকে। অনেকে জিজ্ঞেস করে কে অর্ডার করেছে পেরেক তুলতে, বেতন কতো পায়। যখন শুনে তিনি স্বেচ্ছাসেবক তখন কেউ বিশ্বাস করে না। বলে এটা অসম্ভব নিজের খেয়ে বনের মোষ তাড়ানো। ওয়াহিদ সরদার জানান, " অনেকে প্রশ্ন করে পেরেকগুলো কী করি? যদি বলি সংরক্ষণ করি, বলে না বিক্রি করেন এখানে তো অনেক পয়সা আছে। অর্থাৎ তারা আমাকে বিশ্বাস করে না। একটা মানুষ এমন কাজ করতে পারে তা বিশ্বাস করে না। এটা হচ্ছে আপনি ভালো কাজ করলে এমন সমালোচনার ভেতর দিয়ে যেতে হবে। তাই এটার দিকে আমি দৃষ্টি দিই না।" আর্থিক অনটনের কারণে তার এই স্বেচ্ছাসেবী কাজে সম্মতি ছিলো পরিবারের। ওয়াহিদ সরদারের প্রতি পরিবারের সদস্যদের একটা ক্ষোভ ছিলো যে আমাদের ভবিষ্যতটা নষ্ট হয়ে যাচ্ছে। যখন দেখলো যে এটা তার নেশা, তখন তারা এ সংকটের ভেতর দিয়ে স্বসম্মানে গড়ে উঠেছে। বর্তমানে ওয়াহিদের মালয়েশিয়া প্রবাসী ছেলে সংসারের হাল ধরেছে আর তিনি গাছ বাঁচানোর লড়াই করে যাচ্ছেন। তিনি বলেন, এটা আমি যুদ্ধ ঘোষণা করেছি। যতক্ষণ পর্যন্ত সরকার একটি সু-পরিকল্পনার মাধ্যমে ব্যানারকে জাদুঘরে না নিবে ততক্ষণ আমি এটা চালু রাখবো ততদিন আমি এটা চালিয়ে যাবো। সবাইকে গাছ বন্ধুর পাশে এসে দাড়াতে আহব্বান করেছেন। ধন্যবাদান্তে: বিবিসি

Saturday, March 3, 2018

বাংলাদেশের বাজারে নতুন স্মার্টফোন গ্যালাক্সি এস ৯ উন্মুক্ত করবে স্যামসাং মোবাইল বাংলাদেশ

মার্চ মাসেই বাংলাদেশের বাজারে নতুন স্মার্টফোন গ্যালাক্সি এস ৯ উন্মুক্ত করবে স্যামসাং মোবাইল বাংলাদেশ। ৬ মার্চ এটি ভারতের বাজারে উন্মুক্ত হচ্ছে। বাংলাদেশের বাজারে ২৬ মার্চ নাগাদ ফোনটি উন্মুক্ত করা হতে পারে বলে জানিয়েছে স্যামসাংয়ের একটি সূত্র। গ্যালাক্সি সিরিজের নতুন স্মার্টফোন হিসেবে এস ৯ স্মার্টফোনটির ক্যামেরায় বিশেষ ফিচার যুক্ত করা হয়েছে।

স্যামসাংয়ের একটি সূত্র জানিয়েছে, ৩ মা
র্চ গ্যালাক্সি এস ৯ সম্পর্কে জানাতে একটি অনুষ্ঠানের আয়োজন করছে স্যামসাং। ২৬ মার্চ ফোনটি বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হতে পারে। এটি এপ্রিল মাসের দিকে হাতে পাবেন গ্রাহকেরা।

স্যামসাংয়ের দাবি, গ্যালাক্সি এস ৯ স্মার্টফোনটিতে বিশ্বের সেরা ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এতে শুধু ছবি তোলা নায় আরও বিশেষ ফিচার রয়েছে। এর আগেও বাঁকানো ডিসপ্লের স্মার্টফোনের মতো নানা উদ্ভাবনী প্রযুক্তি স্যামসাংয়ের কাছ থেকে পেয়েছে বিশ্ব। এবারে গ্যালাক্সি এস ৯ এর ক্ষেত্রেও ক্যামেরায় নতুনত্ব আনল স্যামসাং।

স্পেনের বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস শুরুর আগে ২৫ ফেব্রুয়ারি গ্যালাক্সি এস সিরিজে নতুন স্মার্টফোন এস ৯ ও এস ৯ প্লাসের ঘোষণা দেয় স্যামসাং।

গ্যালাক্সি এস ৯ প্লাস স্মার্টফোনের পেছনে ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে। অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ফেস রিকগনিশন, এআর ইমোজি, ব্রিক্সবি ভিশন, ডুয়াল স্পিকার। প্রায় বেজেলহীন স্মার্টফোনটি ১৬ মার্চ থেকে নির্দিষ্ট কিছু দেশের বাজারে পাওয়া যাবে। যুক্তরাষ্ট্রের বাজারে ২ মার্চ থেকে আগাম ফরমাশ নিতে শুরু করবে প্রতিষ্ঠানটি।

যুক্তরাষ্ট্রের বাজারে এস ৯-এর দাম হবে ৭১৯ দশমিক ৯৯ মার্কিন ডলার আর এস ৯ প্লাসের দাম হবে ৮৩৯ দশমিক ৯৯ মার্কিন ডলার। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের বাজারে এস ৯ এর দাম হবে ৬২ হাজার ৫০০ রুপি (৬৪ জিবি) ও ৭১ হাজার রুপি (২৫৬ জিবি)। এস ৯ প্লাসের দাম হবে ৭০ হাজার (৬৪ জিবি) ও ৭৯ হাজার রুপি (২৫৬ জিবি)।

বাংলাদেশের বাজারে এখনো স্মার্টফোন দুটির দাম ঠিক করেনি স্যামসাং বাংলাদেশ।

স্যামসাং সূত্র জানা গেছে, ফোন দুটির পেছনে রয়েছে এফ ১ দশমিক ৫ এবং এফ ২ দশমিক ৪ অ‍্যাপাচার যুক্ত ১২ মেগাপিক্সেল ক‍্যামেরা ও এলইডি ফ্ল‍্যাশ। অ‍্যাপাচার থেকে ব‍্যবহারকারীরা প্রয়োজনমতো যেকোনো একটি অ্যাপাচার নির্বাচন করে নিতে পারবেন। সেলফি ও ভিডিও চ‍্যাটের জন‍্য সামনে রয়েছে এফ ১ দশমিক ৭ যুক্ত ৮ মেগাপিক্সেল ক‍্যামেরা।

ফোন দুটিতে যথাক্রমে ৪ এবং ৬ গিগাবাইট র‍্যাম রয়েছে। উভয় ফোনে ৬৪ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজের পাশাপাশি থাকবে মাইক্রোএসডি কার্ড ব‍্যবহারের সুবিধা। ৫ দশমিক ৮ এবং ৬ দশমিক ২ ইঞ্চি ডিসপ্লের ফোন দুটিতে এসেছে এআর ইমোজি ফিচার; যা ব‍্যবহারকারীর ছবি দিয়ে একটি অ‍্যানিমেশন চরিত্র তৈরি করবে। এই অ‍্যানিমেশনে ভয়েস যুক্ত করে বন্ধুদের সঙ্গে শেয়ার করা যাবে সামাজিক যোগাযোগমাধ‍্যমে। এতে রয়েছে একেজির স্টোরিও স্পিকার সেটআপ, সঙ্গে আছে ডলবি অ্যাটমস সুবিধা। ফলে গ‍্যালাক্সি এস ৮ থেকে ৪০ শতাংশ বেশি সাউন্ড পাওয়া যাবে।

Wednesday, December 20, 2017

গেমারদের জন্য স্যামসাং আনছে ভাজ করা স্মার্টফোন

স্মার্টফোনের ভবিষ্যৎ কোন দিকে? বিশেষজ্ঞরা বলছেন, আগামী বছর থেকেই স্মার্টফোনে গেমের বিষয়টি বেশি গুরুত্ব পাবে। স্মার্টফোন নির্মাতারা এ বিষয়ে গুরুত্ব দিতে শুরু করেছেন। গেম খেলার সুবিধাযুক্ত স্মার্টফোনে গুরুত্ব দিতে শুরু করেছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং। এর কারণ? অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে নতুন গেমারদের যে আগ্রহ তৈরি হয়েছে, তা কাজে লাগানো। নতুন নকশার ভাঁজ করা স্মার্টফোন ঘিরে শুরু হয়ে গেছে আলোচনা।
সম্প্রতি স্যামসাংয়ের নতুন নকশার স্মার্টফোনের পেটেন্ট প্রকাশিত হয়েছে। ওই পেটেন্টের শিরোনাম হচ্ছে ‘মোবাইল ডিভাইস উইথ টাচস্ক্রিন অ্যান্ড মেথড অব কন্ট্রোলিং দ্য সেম’। ওই পেটেন্টের বর্ণনায় বলা হয়েছে, নতুন ভাঁজ করা স্মার্টফোন বইয়ের মতো খোলা ও বন্ধ করা যাবে। এ ছাড়া স্মার্টফোনের দুটি অংশ ৩৬০ ডিগ্রি বাঁকা করার সুবিধা থাকবে। দুটি পৃথক স্ক্রিনের তৈরি স্মার্টফোনটি সফটওয়্যারের মাধ্যমে পরস্পরের সঙ্গে যুক্ত থাকবে। এই দুটি স্ক্রিন পৃথকভাবে ব্যবহার করা যাবে, আবার চাইলে ট্যাবলেট বা ডেস্কটপের মতো একটি স্ক্রিন হিসেবেও ব্যবহার করা যাবে।
নতুন এই স্মার্টফোনটিতে মাল্টিমিডিয়া ব্যবহার ও গেম খেলার ক্ষেত্রে বিশেষ সুবিধা পাওয়া যাবে। একটি স্ক্রিনকে ডিসপ্লে হিসেবে ব্যবহার ও আরেকটিকে টাচ কন্ট্রোলার হিসেবে ব্যবহার করা যাবে।
বর্তমানে স্যামসাংয়ের শুধু গেমের জন্য নির্দিষ্ট কোনো ডিভাইস নেই। মোবাইল গেমিং ডিভাইস হিসেবে গ্যালাক্সি এস সিরিজের স্মার্টফোনের কথা প্রচার করে প্রতিষ্ঠানটি।
অবশ্য পেটেন্ট করলেই যে সে স্মার্টফোন বাস্তবে আলোর মুখ দেখে তা কিন্তু নয়। তবে মোবাইল গেমিংয়ের ওপর জোর দেওয়া শুরু করেছে স্মার্টফোন নির্মাতা। গেমিং যন্ত্রাংশ নির্মাতা রেজার সম্প্রতি গেমের জন্য বিশেষ স্মার্টফোন বাজারে ছেড়েছে। স্যামসাংও এ খাতটি পরীক্ষা করে দেখতে চাইছে।
তথ্যসূত্র : ফোর্বস অনলাইন এবং প্রথমআলো অনলাইন।

Wednesday, November 29, 2017

স্যামসাং নিয়ে এলো বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য দারুন সুযোগ


স্যামসাং নিয়ে এলো বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য দারুন সুযোগ
দেশে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য ‘স্যামসাং এজ বাংলাদেশ’ নামের একটি কর্মসূচি চালু করেছে স্যামসাং বাংলাদেশ। এ কর্মসূচির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্যামসাংয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার সুযোগ দেবে প্রতিষ্ঠানটি। এ ছাড়া কর্মসূচির বিভিন্ন ধাপ পেরিয়ে স্যামসাং বাংলাদেশের মোবাইল ও কনজ্যুমার ইলেকট্রনিকস বিভাগে কাজ করার সুযোগ পাবেন শিক্ষার্থী।
স্যামসাং কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে বলেছে, এজ কর্মসূচি চার মাস ধরে পরিচালিত হবে। ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার জন্য আবেদন যাবে ৭ ডিসেম্বর পর্যন্ত। বিস্তারিত স্যামসাং বাংলাদেশের ফেসবুক পাতায় জানা যাবে। উদ্ভাবনী গবেষক, স্যামসাং থিংক-ট্যাংক হিসেবে কাজ করবেন ব্র্যান্ড অ্যাম্বাসেডররা। স্যামসাংয়ের কারখানা পরিদর্শনের সুযোগ ও সনদ পাবেন তাঁরা।


Monday, November 20, 2017

বাংলাদেশ পুলিশ এ বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি

 বাংলাদেশ পুলিশ জব সার্কুলার ২০১৭ অনলাইন জব পোর্টাল এবং জাতীয় দৈনিকে প্রকাশিত হয়েছে বাংলাদেশ পুলিশ পরিচালিত বাংলাদেশ সরকারি পুলিশ কর্পোরেশন এর অধীনে একটি সরকারি বিভাগ। 

নিয়োগ  বিজ্ঞপ্তি সংক্রান্ত কিছু তথ্য নিম্নে তুলে ধরা হল:

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পুলিশ।

পোস্টের অবস্থান: কাজের সার্কুলার চিত্র দেখুন।

কাজের পোস্টিং তারিখ: ১৯ নভেম্বর ২০১৭

আবেদনপত্রের  শেষ তারিখ: ৩০ নভেম্বর ২০১৭

বেতন: সরকারি বেতন স্কেল অনুযায়ী ২০১৫

চাকরির সংখ্যা: ৫০টি

শিক্ষামূলক প্রয়োজনীয়তা: নীচে বিজ্ঞপ্তি চিত্র দেখুন

 চাকুরীর বয়সসীমা: বিজ্ঞপ্তি আকার নীচে দেখুন

অভিজ্ঞতা আবশ্যকতা: নীচে বিজ্ঞপ্তিটি দেখুন

কাজের ধরন: সরকারি চাকরি (বাংলাদেশ পুলিশ)

চাকরির স্থানঃ বাংলাদেশে যেকোনো জায়গা।

চাকরির সূত্র: অনলাইন চাকরি পোর্টাল

প্রক্রিয়াটি প্রয়োগ করা হচ্ছে: নীচে বিজ্ঞপ্তি চিত্র দেখুন।


দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি

Wednesday, November 15, 2017

বেসামরিক পদে এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করল বাংলাদেশ নৌবাহিনী


বাংলাদেশ নৌবাহিনীর চাকরি বিজ্ঞপ্তি ২০১৭ প্রকাশিত হয়েছে। বাংলাদেশ নৌবাহিনী আমাদের দেশে সবচেয়ে শক্তিশালী ও মূল্যবান প্রতিষ্ঠান। বাংলাদেশ নৌবাহিনীর চাকুরির বিজ্ঞপ্তি ২০১৭ সম্পর্কিত সমস্ত তথ্য ইমেজ ফাইল দ্বারা নিচে দেওয়া হয়েছে এবং আপনি মূল বিজ্ঞপ্তি দিয়ে এই ইমেজ ফাইলটি ডাউনলোড করতে পারেন। অন্যথায়, আপনি বাংলাদেশ নৌবাহিনীর ওয়েবসাইট থেকে বাংলাদেশ নৌবাহিনীর চাকুরির বিজ্ঞপ্তি ২০১৭ পেতে পারেন।

মোট পদের সংখ্যা: ১৪৯টি।
আবেদনের শেষ তারিখ: ১৮ ডিসেম্বর ২০১৭।
চাকরীর ধরণ: সরকারি।


প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি

Monday, November 13, 2017

আসছে নতুন তিনটি আইফোন সবাইকে টেক্কা দিতে

আইফোনের দশকপূর্তিতে আইফোন টেন বাজারে ছেড়ে চমক দিয়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। অনেকেই হয়তো নতুন আইফোন কেনার কথা ভাবছেন। কিন্তু বাজার বিশ্লেষকেরা বলছেন, আইফোন টেন না কিনে আরও কিছুদিন অপেক্ষায় থাকতে পারেন। কারণ, আগামী বছরের সেপ্টেম্বরে নতুন তিনটি আইফোন আনবে অ্যাপল। এ তিনটি স্মার্টফোনই হবে আইফোন টেনের মতো।
তাইওয়ানভিত্তিক বাজার গবেষণা প্রতিষ্ঠান কেজিআই সিকিউরিটিজের বিশ্লেষক মিং-সি কুয়ো এ তথ্য জানিয়েছেন। অ্যাপল পণ্য সম্পর্কে বিশ্লেষণের জন্য তিনি ইতিমধ্যে পরিচিত হয়ে উঠেছেন। অ্যাপলের নতুন পণ্য সম্পর্কে তাঁর পূর্বাভাস সত্য হয়েছে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইন টু ফাইভ ম্যাক ও ম্যাকরিউমারসের প্রতিবেদনে বলা হয়েছে, আইফোন টেনের মতো এজ-টু-এজ ডিসপ্লে নিয়ে আসবে ২০১৮ সালের মডেলগুলো।
কুয়ো বলেছেন, ২০১৮ সালের দুটি আইফোন মডেলে ওএলইডি ডিসপ্লে থাকবে। একটিতে ৫ দশমিক ৮ ইঞ্চি মাপের আইফোন টেনের ওএলইডি ডিসপ্লের দ্বিতীয় সংস্করণ ব্যবহৃত হবে। একটিতে থাকবে সাড়ে ছয় ইঞ্চি মাপের ডিসপ্লে। তবে ৬ দশমিক ১ ইঞ্চি মাপের মাঝারি আকারের আইফোনটিতে থাকবে এলসিডি ডিসপ্লে। এ মডেলের দাম তুলনামূলকভাবে কম হবে।
অ্যাপলের নতুন তিনটি আইফোনে ট্রুডেপথ ক্যামেরা, ফেসআইডির মতো ফিচার থাকবে।
অ্যাপলের সাপ্লাই চেইনের সূত্রের বরাতে কুয়ো বলেছেন, আগামী বছরের আইফোনের জন্য ওএলইডি ডিসপ্লে তৈরির কাজ আগেই শুরু হবে। ফলে নতুন আইফোন হাতে পেতে ক্রেতাদের অপেক্ষায় থাকতে হবে না।
আইফোন টেনের চাহিদা বাড়ছে
অ্যাপল কর্তৃপক্ষের ভাষ্য, চলতি বছরে সবচেয়ে কাঙ্ক্ষিত ফোন ছিল অ্যাপলের আইফোন টেন। ৩ নভেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে এ মডেল। এর আগেই বিক্রি শুরু হয়েছে আইফোন ৮ ও ৮ প্লাস। অ্যাপলের পক্ষ থেকে নতুন আইফোনের বিক্রিসংক্রান্ত তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
তবে কেজিআই সিকিউরিটিজের মিং-সি কুয়ো বলছেন, এ বছরের চতুর্থ প্রান্তিকে আড়াই কোটি থেকে ২ কোটি ৭০ লাখ আইফোন টেন উৎপাদন করবে অ্যাপল। তবে এ সময় ২ কোটি ২০ লাখ থেকে ২ কোটি ৪০ লাখ আইফোন টেন বিক্রি হবে। ২০১৮ সালের প্রথম প্রান্তিকে আইফোন টেনের চাহিদা থাকবে বেশি। এ সময় আইফোন টেনের উৎপাদন ৩৫ থেকে ৪৫ শতাংশ বাড়াবে অ্যাপল। আইফোন টেনের চাহিদা থাকলেও আইফোন ৮-এর চাহিদা কমছে। আগামী বছরের প্রথম প্রান্তিকে আইফোন ৮-এর উৎপাদন ৫০ থেকে ৬০ শতাংশ কমিয়ে দেবে অ্যাপল। 
তথ্যসূত্র: দ্য ভার্জ।

Wednesday, November 1, 2017

একটি বাড়ি একটি খামার প্রকল্পের বিভিন্ন পদের পরীক্ষার সময়সূচী এবং পরীক্ষার স্থান

একটি বাড়ি একটি খামার প্রকল্পের বিভিন্ন পদের পরীক্ষার সময়সূচী এবং পরীক্ষার স্থান :

পদের নামঃ কম্পিউটার অপারেটর কাম অফিস সহকারী কম্পিউটার অপারেটর কাম হিসাব সহকারী
পরীক্ষার তারিখঃ ১০/১১/২০১৭
সময়ঃ বিকাল .০০টা থেকে .০০টা

পদের নামঃ উপজেলা সমন্বয়কারী
পরীক্ষার তারিখঃ ১৭-১১-২০১৭
সময়ঃ সকাল ১০.০০টা থেকে ১১.০০টা

পদের নামঃ নৈশ প্রহরী
পরীক্ষার তারিখঃ ০১-১২-২০১৭
সময়ঃ সকাল ১০.০০টা থেকে ১১.০০টা

পদের নামঃ জেলা সমন্বয়কারী
পরীক্ষার তারিখঃ ২২-১১-২০১৭
সময়ঃ সকাল ১০.০০টা থেকে ১১.০০টা

পদের নামঃ ফিল্ড সুপারভাইজার মাঠ সহকারী
পরীক্ষার তারিখঃ ২৯-১২-২০১৭
সময়ঃ সকাল ১০.০০টা থেকে ১১.০০টা
প্রবেশ পত্র সহ বিস্তারিত দেখুন - একটি বাড়ি একটি খামাড়

Wednesday, October 25, 2017

অ্যাপল ও স্যামসাং যুদ্ধ! জমিমানা গুণতে হবে কাকে?

অ্যাপল ও স্যামসাং—প্রতিষ্ঠান দুটিকে আবারও আদালতে লড়তে দেখা যাবে। নকশাজনিত পেটেন্ট লঙ্ঘনের জন্য ক্যালিফোর্নিয়ার এক জেলা আদালতে মুখোমুখি হবে এই দুই প্রতিষ্ঠান। বিচারক লুসি কহ স্বাক্ষরিত এক শুনানিতে গত রোববার বলা হয়েছে, প্রতিষ্ঠান দুটিকে আদালতকক্ষে উপস্থিত হয়ে নির্ধারণ করতে হবে, তিনটি পেটেন্ট লঙ্ঘনের জন্য স্যামসাং ঠিক কী পরিমাণ অর্থ অ্যাপলকে দেবে।
এ সিদ্ধান্ত নির্ধারণ করা হয়েছে, প্রায় এক বছর আগে সুপ্রিম কোর্টের দেওয়া এক আদেশের আদলে। যেখানে বলা হয়েছে, কী পরিমাণ অর্থ ক্ষতি হয়েছে তা আগে যেভাবে ঠিক করা হয়েছিল, তা থেকে ভিন্নভাবেও করা যায়। নকশাজনিত পেটেন্ট লঙ্ঘনে যে ক্ষতি হয়েছে তা সম্পর্কে বিচারক বলেন, যন্ত্রের কোন অংশের পেটেন্ট লঙ্ঘন করা হয়েছে, তার ওপর ক্ষতিপূরণ নির্ধারণ করা যেতে পারে। সম্পূর্ণ পণ্যের ওপর ভিত্তি করে ক্ষতিপূরণ নির্ধারণের প্রয়োজনীয়তা নেই।
প্রতিষ্ঠান দুটি ২০১২ সাল থেকে পেটেন্ট বিষয়ে লড়াই করে আসছে। গত বছর স্যামসাং অ্যাপলকে ৩৯ কোটি মার্কিন ডলার পরিশোধ করেছে। তবে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে ওই সময় নির্ধারণ করে দেওয়া হয়নি, ঠিক কতটা ক্ষতি হয়েছে। আর চলতি বছরের ফেব্রুয়ারিতে ক্যালিফোর্নিয়ার উত্তরাংশের এক কোর্টে মামলাটি স্থানান্তর করা হয়।
কহ বলেন, ২৫ অক্টোবর উভয় প্রতিষ্ঠানকে সাক্ষাৎ করার জন্য বলা হয়েছে। যেখানে তাদের এ বিষয়ে কী পরিকল্পনা রয়েছে, তা দাখিল করতে বলা হয়েছে এবং শুনানির দিন নির্ধারণ করতে বলা হয়েছে।
সূত্র: সিনেট